News

বিষয়ঃ ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি।

  • বিষয়ঃ ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি।
    28 August, 2026

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

    বাংলাদেশ, ঢাকা

    www.dshe.gov.bd

    পত্র নং: বৃত্তি/২০২৬/৬০                                                                                                                                           তারিখ: ০৬/০৮/২০২৬ খ্রি.

    বিষয়ঃ ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি। 

    এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন।

    বিষয় ও সময়সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত বিষয় কোড তারিখ ও দিন
    বাংলা ১০১

    ০৮/১২/২০২৬


    মঙ্গলবার

    ইংরেজি ১০৭

    ১০/১২/২০২৬


    বৃহস্পতিবার

    গণিত ১০৯

    ১৩/১২/২০২৬


    রবিবার

    বিজ্ঞান ১২৭

    ১৫/১২/২০২৬


    মঙ্গলবার

    বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১৫০

    ১৫/১২/২০২৬


    মঙ্গলবার

    বিশেষ নির্দেশাবলি :

    ১. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

    ২. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য ১.৩০ মিনিট + বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য ১.৩০ মিনিট সর্বমোট ৩.০০ ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    ৩. পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে।

    ৪. পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে লিখে বৃত্তভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

    ৫. পরীক্ষার্থীগণ পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

    ৬. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।

    স্বাক্ষরিত:

    প্রফেসর জেসমিন তাসলিমা বানু

    পরীক্ষা নিয়ন্ত্রক

    মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

    ও

    সদস্য সচিব

    নির্বাহী কমিটি, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬

    প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল

    মহাপরিচালক

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা

    ও

    সভাপতি

    নির্বাহী কমিটি, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬