News

বিষয়ঃ এসএসসি- ২০২৬ ফলাফল। বিষয়ঃ শিক্ষা প্রতিষ্ঠানের সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম ও সাংস্কৃতিক কার্যক্রম বাস্তবায়নের তথ্য প্রেরণ। অর্ধ-বার্ষিক পরীক্ষা - ২০২৬ শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি এবং ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পা শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি এবং ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পা শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি এবং ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পা শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি এবং ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পা

বিষয়: 'নতুন কুঁড়ি স্পোর্টস' ২০২৬ কর্মসূচিতে সহযোগিতা প্রদান।

  • বিষয়: 'নতুন কুঁড়ি স্পোর্টস' ২০২৬ কর্মসূচিতে সহযোগিতা প্রদান।
    21 July, 2026

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

    শারীরিক শিক্ষা বিভাগ

    বাংলাদেশ, ঢাকা।

    www.dshe.gov.bd

    স্মারক নং: ৩৭.০২.০০০০.১১২.০৬.০০১.২০/৬৪১০                                                                                                             তারিখ: ২০ জুলাই ২০২৬ খ্রি.

    বিষয়: 'নতুন কুঁড়ি স্পোর্টস' ২০২৬ কর্মসূচিতে সহযোগিতা প্রদান।

    সূত্র: ১. যুব ও ক্রীড়া মন্ত্রণালয় স্মারক নং- ৩৪.০০.০০০০.০০০.০৮০.৯৯.০০১৬.২৬৯, তারিখ: ২৯ জুন ২০২৬ খ্রি.

    ২. যুব ও ক্রীড়া মন্ত্রণালয় স্মারক নং- ৩৪.০০.০০০০.০০০.০৮০.১৯৯.০০১৬.২৬.২৬৭, তারিখ: ২৯.০৬.২০২৬ খ্রি.

    উল্লিখিত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশে ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' ২০২৬-২৭ এর আওতায় ১০টি ইভেন্টের প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে আগামী সেপ্টেম্বর ২০২৬-এ শুরু হবে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের কার্যক্রম ০১ জুলাই ২০২৬ হতে ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে

    'নতুন কুঁড়ি স্পোর্টস' উপলক্ষে প্রতিষ্ঠানপ্রধানগণ নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করবেন:

    ১. এই কর্মসূচিটি বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অনলাইন কিংবা অনস্পট রেজিস্ট্রেশনে অংশগ্রহণে প্রতিষ্ঠানপ্রধানগণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবেন

    ২. প্রতি শ্রেণিতে পাঠদানের সময়ে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করতে হবে

    ৩. নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করতে হবে

    ৪. শিক্ষা প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে অনুমোদিত ড্রপ-ডাউন ব্যানার প্রদর্শন করতে হবে

    ৫. শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে হবে

    ৬. সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে 'নতুন কুঁড়ি স্পোর্টস' সম্পর্কে প্রচারণা চালাতে হবে

    উপর্যুক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো

    প্রাপক (কার্যাথে):

    ০১. পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (আঞ্চলিক), অঞ্চল (সকল)

    ০২. উপপরিচালক (মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, অঞ্চল (সকল)

    ০৩. জেলা শিক্ষা কর্মকর্তা (সকল)

     

    (প্রফেসর মো: শহিদুল ইসলাম)

    উপপরিচালক (শারীরিক শিক্ষা)

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

    বাংলাদেশ, ঢাকা