গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)
১ জহির রায়হান সড়ক (পলাশী-নীলক্ষেত) ঢাকা-১২০৫
www.banbeis.gov.bd
স্মারক নং ৩৭.২০.০০০০.০০৫.৩৫.১২৪.২৩/৬৮৯(খ) তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
বিষয়: বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ২০২৪ এর আওতায় ইআইআইএন (EIIN) বিহীন শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের নির্দেশনা প্রদান সংক্রান্ত।
উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) পরিচালিত বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ২০২৪ এর আওতায় আগামী ০১ অক্টোবর ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত সময়ে দেশের প্রাথমকোত্তর স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যসংগ্রহ কার্যক্রম Online Software এর মাধ্যমে সারা দেশে একযোগে পরিচালিত হবে। শিক্ষা জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্য প্রক্রিয়াকরণ করে ব্যানবেইস প্রতি বছর Bangladesh Education Statistics শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। উক্ত প্রতিবেদনে উপস্থাপিত তথ্যের ভিত্তিতে শিক্ষাখাতের মানোন্নয়ন এবং সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা, নীতি-কৌশল প্রণয়নসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।
২। ইআইআইএন (EIIN) বিহীন প্রাথমকোত্তর স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে ব্যানবেইস এর ওয়েবসাইটে (www.banbeis.gov.bd) শিক্ষা জরিপ ২০২৪ ট্যাবে প্রবেশ করে (EIIN বিহীন প্রতিষ্ঠানের অনলাইন জরিপ ফরম এন্ট্রি লিংক) মেনুতে ক্লিক করে তথ্য প্রদান করতে পারবেন। তথ্য প্রদানের যেকোন সমস্যায় প্রতিষ্ঠান প্রধানগণ সংশ্লিষ্ট জেলায় দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রোগ্রামার, ইউআইটিআরসিই, ব্যানবেইস এর সাথে যোগাযোগ করবেন।
৪। বর্ণিতাবস্থায়, (EIIN) বিহীন প্রাথমকোত্তর স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে আগামী ০১ অক্টোবর ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে তথ্য প্রদানের নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
(প্রফেসর জুনা নাঈন)
চিফ, পরিসংখ্যান বিভাগ
ফোন: +৮৮-০২-৪১০৬০৭১৫
E-mail: chief_stat@banbeis.gov.bd
বিতরণ কার্যার্থে: (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):
১। পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (সকল অঞ্চল);
২। উপপরিচালক (কলেজ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (সকল অঞ্চল);
৩। উপপরিচালক (মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (সকল অঞ্চল);
৪। জেলা শিক্ষা অফিসার (সকল);
৫। উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার (সকল);
৬। সহকারী প্রোগ্রামার (সকল), ইউআইটিআরসিই, ব্যানবেইস।