মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
www.dhakaeducationboard.gov.bd
পত্র নং: ঢাবো/পনি/৮৪৮ তারিখ: ০১/০৯/২০২৬ খ্রি.
বিজ্ঞপ্তি
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ১৫/১০/২০২৬ খ্রি. থেকে ১৫/১১/২০২৬ খ্রি.-এর মধ্যে সম্পন্ন করে ফলাফল প্রকাশ করতে হবে।
২। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১৬/১১/২০২৬ খ্রি. থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিষয়টি অতীব জরুরি।
প্রফেসর জেসমিন তাসলিমা বানু
পরীক্ষা নিয়ন্ত্রক
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
ফোন: ০২-২২৩৩৬৯৮১৫
অধ্যক্ষ/প্রধান শিক্ষক