মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
www.dhakaeducationboard.gov.bd
নং- ঢাশিবো/বি/২১০/রেজি/ ৬৭৪ তারিখ: ৩০/০৮/২৬
বিষয়: ২০২৩ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করণ প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে (নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/স্কুল এন্ড কলেজ) ২০২৩ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা আগামী ৩০/০৮/২০২৬ ইং তারিখ হতে ০৬/০৯/২০২৬ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো।
চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে
প্রফেসর ড. মোঃ মাসুদ রানা খান
আইডি নং-০১৭৪৪২
বিদ্যালয় পরিদর্শক
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
ফোন: ০২-৫৮৬১০০৬৯
ইমেইল: is@dhakaeducationboard.gov.bd
প্রাপক: অধ্যক্ষ/প্রধান শিক্ষক
বোর্ডের আওতাধীন অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠান