৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা - ২০২৬ খ্রি.
উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, ভাঙ্গা, ফরিদপুর এর উপজেলা কমিটির প্রস্তুতিমূলক
সভার কার্যবিবরণী
সভাপতি: জনাব মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, ভাঙ্গা, ফরিদপুর।
সভার স্থান: উপজেলা কনফারেন্স রুম, ভাঙ্গা, ফরিদপুর।
তারিখ ও সময়: ২৪/০৮/২০২৬ খ্রি., সকাল: ১১.০০ টা।
সভার উপস্থিতি: নথিতে সংরক্ষিত
আলোচ্য বিষয়:
০১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
০২। উপজেলা পর্যায়ে ক্রীড়া পরিচালনার জন্য তারিখ ও ভেন্যু নির্বাচন।
০৩। ক্রীড়া পরিচালনার জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন।
০৪। জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া পরিচালনার জন্য ক্রীড়া ফি নির্ধারণ।
০৫। বিবিধ।
সভাপতি মহোদয় উপস্থিত সকল সম্মানিত সদস্যকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে সম্পাদক, উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, ভাঙ্গা, ফরিদপুর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), ভাঙ্গা, ফরিদপুর বিগত ১৯/০৮/২০২৫ খ্রি. তারিখের সভার কার্যবিবরণী পাঠ করে শোনান। বিস্তারিত আলোচনান্তে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়।
সিদ্ধান্ত-০২:
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সম্পাদক, উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, ভাঙ্গা, ফরিদপুর মহা-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা মহোদয়ের স্মারক নং- ৩৭.০২.০০০০.১১২.৫৭.২২.১৫/৬৫৯৯/(১২৫); তারিখ: ১২/০৮/২০২৬ খ্রি. মোতাবেক ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পরিপত্রটি সভায় উপস্থাপন করে উপজেলা পর্যায়ে ক্রীড়া পরিচালনার জন্য তারিখ ও ভেন্যু নির্বাচনের প্রস্তাব করলে বিস্তারিত আলোচনান্তে উপজেলা পর্যায়ে আগামী ০৬/০৯/২০২৬ খ্রি. ও ০৭/০৯/২০২৬ খ্রি. তারিখে ক্রীড়া প্রতিযোগিতা ডঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম ও কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। তারিখ অনুযায়ী তথ্যাদি নিম্নরূপ:
| ক্র: | খেলার নাম | তারিখ | সময় | ভেন্যুর নাম |
| ০১ | কাবাডি (ছাত্র) সকল ইভেন্ট | ০৬/০৯/২০২৬ | সকাল ৯:১০.০০টা | ডঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম |
| ০২ | কাবাডি (ছাত্রী) সকল ইভেন্ট | ০৬/০৯/২০২৬ | সকাল ৯:১০.০০টা | কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ |
| ০৩ | হ্যান্ডবল (ছাত্র) সকল ইভেন্ট | ০৬/০৯/২০২৬ | সকাল ১১.০০টা | ডঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম |
| ০৪ | হ্যান্ডবল (ছাত্রী) সকল ইভেন্ট | ০৬/০৯/২০২৬ | সকাল ১১.০০টা | কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ |
| ০৫ | দাবা (বালক-বালিকা) মধ্যম (৬ষ্ঠ-৮ম) | ০৬/০৯/২০২৬ | সকাল ১২.০০টা | ডঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম |
| ০৬ | দাবা (বালক-বালিকা) বড় (৯ম-১০ম) | ০৬/০৯/২০২৬ | সকাল ১২.০০টা | ডঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম |
| ০৭ | সাঁতার (ছাত্র-ছাত্রী) সকল ইভেন্ট | ০৬/০৯/২০২৬ | বেলা ০১.০০টা | ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুর |
| ০৮ | কাবাডি (ছাত্র-ছাত্রী): ফাইনাল | ০৭/০৯/২০২৬ | সকাল ০৯.৩০টা | ডঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম |
| ০৯ | হ্যান্ডবল (ছাত্র-ছাত্রী): ফাইনাল | ০৭/০৯/২০২৬ | সকাল ১০.৩০টা | ডঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম |
| ১০ | পুরস্কার বিতরণী অনুষ্ঠান | ০৭/০৯/২০২৬ | সকাল ১২.০০টা | ডঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম |
এছাড়া গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়।
৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এ নিম্নবর্ণিত ইভেন্ট সমূহ অন্তর্ভুক্ত হবে।
| হ্যান্ডবল | কাবাডি | দাবা | সাঁতার |
| ছাত্র / ছাত্রী | ছাত্র / ছাত্রী | ছাত্র / ছাত্রী | ছাত্র / ছাত্রী |
সাঁতার প্রতিযোগিতার গ্রুপ :
বালক-বালিকা বড় :
১) ১০০ মি: মুক্ত সাঁতার
২) ২০০ মি: মুক্ত সাঁতার
৩) ১০০ মি: চিৎ সাঁতার
৪) ১০০ মি: বুক সাঁতার
৫) ১০০ মি: প্রজাপতি সাঁতার
৬) ৪ × ১০০ মি: মেডলে রীলে সাঁতার, ৪ জনের দল। (প্রথম চিৎ সাঁতার, পরে বুক সাঁতার তারপর প্রজাপতি ও সর্বশেষ প্রতিযোগীর মুক্ত সাঁতার)
বালক-বালিকা মধ্যম :
১) ১০০ মি: মুক্ত সাঁতার
২) ৫০ মি: চিৎ সাঁতার
৩) ৫০ মি: বুক সাঁতার
৪) ৫০ মি: প্রজাপতি সাঁতার
৫) ৪ × ৫০ মি: মেডলে রীলে সাঁতার, ৪ জনের দল। (প্রথম চিৎ সাঁতার, পরে বুক সাঁতার তারপর প্রজাপতি সাঁতার ও সর্বশেষ প্রতিযোগীর মুক্ত সাঁতার)
৫৩তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা গঠন তন্ত্রের অনুচ্ছেদ ২১ এর নির্দেশনা মোতাবেক অনুষ্ঠিত হবে।
ছাত্র-ছাত্রী তালিকা :
| ক্র: নং | শিক্ষার্থীর নাম | পিতার নাম | মাতার নাম | শ্রেণি | রোল নং | জন্ম তারিখ | ভর্তির তারিখ | বর্তমান বয়স বছর-মাস-দিন | টিসির মাধ্যমে অন্য স্কুল হইতে আসিলে ভর্তির তারিখ | উপস্থিত দিনের সংখ্যা | প্রতিযোগীর স্বাক্ষর |
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গঠনতন্ত্র মোতাবেক সকল খেলোয়াড়দের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র আগামী ৩১/০৮/২০২৬ খ্রি. দুপুর ১২:০০ ঘটিকার মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়, ভাঙ্গা, ফরিদপুরে জমা দিতে হবে এবং খেলার পূর্বে জমাকৃত সনদের মূলকপি প্রদর্শন করতে হবে।
খেলায় অংশগ্রহণকারীর শ্রেণি ভিত্তিক নির্দেশনাবলী অনুসরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রাদি ব্যতীত খেলায় অংশগ্রহণ করতে পারবে না।
বালক/বালিকা মধ্যম অনূর্ধ্ব ১৪ বছর
জন্ম ০১-০৯-২০১২ এর পরে
বালক মধ্যম উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি
বালিকা মধ্যম উচ্চতা ৫ ফুট এর নিচে হতে হবে
| ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য | ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য | ৮িম শ্রেণির শিক্ষার্থীদের জন্য |
| ১। ৫ই শ্রেণির প্রত্যয়নপত্র | ১। ৫ই শ্রেণির প্রত্যয়নপত্র | ১। ৫ই শ্রেণির প্রত্যয়নপত্র |
| ২। ৬ষ্ঠ শ্রেণির eSIF এর অনুলিপি | ২। ৬ষ্ঠ শ্রেণির/২০২৫ সালের রেজিস্ট্রেশন কার্ডের অনুলিপি | ২। ৬ষ্ঠ শ্রেণির/২০২৪ সালের রেজিস্ট্রেশন কার্ডের অনুলিপি |
| ৩। বর্তমান প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র | ৩। বর্তমান প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র | ৩। বর্তমান প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র |
| ৪। শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন | ৪। শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন | ৪। শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন |
| ৫। পিতা ও মাতার এনআইডি কার্ডের অনুলিপি | ৫। পিতা ও মাতার এনআইডি কার্ডের অনুলিপি | ৫। পিতা ও মাতার এনআইডি কার্ডের অনুলিপি |
| ৬। পিতা/মাতার মোবাইল নম্বর: | ৬। পিতা/মাতার মোবাইল নম্বর: | ৬। পিতা/মাতার মোবাইল নম্বর: |
| ৭। 3R ছবি (একক খেলার ক্ষেত্রে) | ৭। 3R ছবি (একক খেলার ক্ষেত্রে) | ৭। 3R ছবি (একক খেলার ক্ষেত্রে) |
| ৮। ফরম (একক খেলার ক্ষেত্রে পরিশিষ্ট: 'ক', 'গ', 'ঘ') | ৮। ফরম (একক খেলার ক্ষেত্রে পরিশিষ্ট: 'ক', 'গ', 'ঘ') | ৮। ফরম (একক খেলার ক্ষেত্রে পরিশিষ্ট: 'ক', 'গ', 'ঘ') |
| ৯। ফরম (দলীয় খেলার জন্য 'ঙ' ফরম) | ৯। ফরম (দলীয় খেলার জন্য 'ঙ' ফরম) | ৯। ফরম (দলীয় খেলার জন্য 'ঙ' ফরম) |
| ১০। পূরণকৃত পরিশিষ্ট: 'খ' ফরম প্রতিষ্ঠানে সংরক্ষণ থাকবে। | ১০। পূরণকৃত পরিশিষ্ট: 'খ' ফরম প্রতিষ্ঠানে সংরক্ষণ থাকবে। | ১০। পূরণকৃত পরিশিষ্ট: 'খ' ফরম প্রতিষ্ঠানে সংরক্ষণ থাকবে। |
বালক/বালিকা বড় অনূর্ধ্ব ১৭ বছর
জন্ম ০১-০৯-২০০৯ অথবা এর পরে
| ৯িম শ্রেণির শিক্ষার্থীর জন্য | ১০ম শ্রেণির শিক্ষার্থীর জন্য |
| ১। জেএসসি/জেডিসি ২০২৫ সালের রেজিস্ট্রেশন কার্ডের অনুলিপি | ১। জেএসসি/জেডিসি ২০২৪ সালের রেজিস্ট্রেশন কার্ডের অনুলিপি |
| ২। বর্তমান প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র | ২। ৯িম শ্রেণির eSIF প্রিন্ট মূল কপি |
| ৩। শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন | ৩। বর্তমান প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র |
| ৪। পিতা ও মাতার এনআইডি কার্ডের অনুলিপি | ৪। শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন |
| ৫। পিতা/মাতার মোবাইল নম্বর: | ৫। পিতা ও মাতার এনআইডি কার্ডের অনুলিপি |
| ৬। 3R ছবি (একক খেলার ক্ষেত্রে) | ৬। পিতা/মাতার মোবাইল নম্বর: |
| ৭। ফরম (একক খেলার ক্ষেত্রে পরিশিষ্ট: 'ক', 'গ', 'ঘ') | ৭। 3R ছবি (একক খেলার ক্ষেত্রে) |
| ৮। ফরম (দলীয় খেলার জন্য 'ঙ' ফরম) | ৮। ফরম (একক খেলার ক্ষেত্রে পরিশিষ্ট: 'ক', 'গ', 'ঘ') |
| ৯। প্রতিষ্ঠান পরিবর্তনের ক্ষেত্রে মূল ছাড়পত্র (TC) প্রদর্শন করতে হবে। | ৯। ফরম (দলীয় খেলার জন্য 'ঙ' ফরম) |
| ১০। পূরণকৃত পরিশিষ্ট: 'খ' ফরম প্রতিষ্ঠানে সংরক্ষণ থাকবে। | ১০। প্রতিষ্ঠান পরিবর্তনের ক্ষেত্রে মূল ছাড়পত্র (TC) প্রদর্শন করতে হবে। |
| ১১। পূরণকৃত পরিশিষ্ট: 'খ' ফরম প্রতিষ্ঠানে সংরক্ষণ থাকবে। |
সাধারণ নির্দেশনাবলী:
দলীয় খেলার ক্ষেত্রে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে এবং দলীয় ছবি ৮ ইঞ্চি বাই ১০ ইঞ্চি হতে হবে।
সংশ্লিষ্ট শিক্ষার্থীর প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রধান শিক্ষক কর্তৃক সিলসহ সত্যায়িত হতে হবে।
সকল ছবির পেছনে উপজেলা হতে প্রত্যেক পর্যায়ের সম্পাদকের স্বাক্ষর ও সিল থাকতে হবে।
উপজেলা পর্যায় হতে প্রত্যেক স্তরের ফলাফল ও চ্যাম্পিয়ন দলের ছবি এবং নামের তালিকার ফরম sports.phy2023@gmail.com এ প্রেরণ করতে হবে।
প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতি ইভেন্টের জন্য ০২ সেট কাগজপত্র উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে জমা দিবে।
উপজেলা পর্যায়ের বিজয়ী দল এবং ব্যক্তিগত ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের সকল তথ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ০১ (এক) সেট ছবিসহ সংরক্ষণ করিবেন। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রেরণ করবেন।
প্রত্যেক ইভেন্টে প্রতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ০১ জন সাঁতারু ও ০১টি রিলে টিম এবং প্রত্যেক প্রতিযোগী সর্বোচ্চ ০৩টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে।
স্ব-স্ব প্রতিষ্ঠানের ক্রীড়া অনুষ্ঠানের দিনে প্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়া শিক্ষকের উপস্থিতি বাধ্যতামূলক। ভেন্যু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ক্ষেত্রে সহকারী প্রধান শিক্ষক এর উপস্থিতি বাধ্যতামূলক।
প্রত্যেক খেলোয়াড়কে অবশ্যই খেলার আইন কানুন মেনে চলতে হবে।
সর্বশেষ বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৭, ১৮, ১৯, ২০ ও ২২ অনুচ্ছেদ অনুযায়ী সকল ইভেন্ট পরিচালিত হবে।
উপরে উল্লেখিত এবং গঠনতন্ত্র বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্রাদি সংশ্লিষ্ট সকল পর্যায়ে কমিটির নিকট দাখিল করতে হবে। উক্ত কাগজপত্রাদি দাখিলে ব্যর্থ হলে প্রতিযোগিতায় অংশগ্রহনে অযোগ্য বলে বিবেচিত হবে। নিয়ম বহির্ভূত শিক্ষার্থী অংশগ্রহণ করলে সংশ্লিষ্ট সকলকে গঠনতন্ত্র অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে।