News

বিষয়: আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি/২৬ আগস্ট, ২০২৬ খ্রি. তারিখে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল

  • বিষয়: আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি/২৬ আগস্ট, ২০২৬ খ্রি. তারিখে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল
    28 August, 2026

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

    বাংলাদেশ, ঢাকা

    www.dshe.gov.bd

    স্মারক নং-৩৭.০২.০০০০.১০১.১৮.০০১.২৪-৬৭৯০/১১                                                                                                                                                 তারিখ: ২৩/০৮/২০২৬ খ্রি.

    বিষয়: আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি/২৬ আগস্ট, ২০২৬ খ্রি. তারিখে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে কর্মসূচি প্রণয়ন এবং তা সুষ্ঠুভাবে বাস্তবায়ন সংক্রান্ত।

    সূত্র:

    • (১) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং-১৬.০০.০০০০.০০৩.১৬.০০০১.২৬.২১; তারিখ: ১৭ আগস্ট ২০২৬ খ্রি.।

    • (২) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০.০৬১.৯৯.০১৭.১৭-২৩২; তারিখ: ২৩/০৮/২০২৬ খ্রি.।

    উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি/২৬ আগস্ট, ২০২৬ খ্রি. তারিখে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে নিম্নোক্ত কর্মসূচি পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    ক্র.নং কর্মসূচি
    ০১ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সকল দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন।
    ০২ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর জীবনী ও কর্ম এবং ইসলামে শান্তি, অগ্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা।

    সংযুক্তি: বর্ণনা মোতাবেক

    (মোঃ রেজাউল করিম)

    সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন)

    ফোন: ০২-৪১০৫৩৯৭১

    ad-admin@dshe.gov.bd