News

বিষয় : প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৩ প্রচারের লক্ষ্যে লোগো, মাসকট, ড্রপ

  • বিষয় : প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৩ প্রচারের লক্ষ্যে লোগো, মাসকট, ড্রপ
    28 August, 2026

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

    শারীরিক শিক্ষা বিভাগ

    বাংলাদেশ, ঢাকা।

    www.dshe.gov.bd

    স্মারক নং-৩৭.০২.০০০০.১১২.৫৭.২২.১৫/৬৭৭৭                                                                                                                                       তারিখ: ২৪ আগস্ট ২০২৩ খ্রি.

    বিষয় : প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৩ প্রচারের লক্ষ্যে লোগো, মাসকট, ড্রপডাউন-গেইট ব্যানার ও ফেস্টুন মাঠ পর্যায়ে প্রেরণ।

    উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২৪/০৮/২০২৩ খ্রি. তারিখ সভার সিদ্ধান্ত মোতাবেক প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৩ প্রচারের লক্ষ্যে লোগো, মাসকট, ড্রপডাউন-গেইট ব্যানার ও ফেস্টুন মাঠ পর্যায়ে প্রেরণ করা হলো। ব্যাপক প্রচারণার লক্ষ্যে উল্লেখিত আইটেম গুলোর নিম্নবর্ণিত লিংক ব্যবহার করে স্কুল ও কলেজ পর্যায়ের গেইটে অথবা দর্শনীয় স্থানে প্রদর্শন করতে হবে। বর্ণিত বিষয়ে মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণা ও বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    লিংকঃ https://drive.google.com/drive/folders/1NBcN71Ln2s40zHz9Pt04ZFdtorOTpck?usp=drive_link

    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৩ উপলক্ষ্যে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে;

    • ০১। সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গেইটে ব্যানার প্রদর্শন করতে হবে।

    • ০২। সকল শিক্ষা প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে ড্রপডাউন ব্যানার প্রদর্শন করতে হবে।

    • ০৩। শিক্ষা সংশ্লিষ্ট মাঠ পর্যায়ে অফিসগুলো তাঁর আওতাধীন এলাকায় দর্শনীয় অথবা গুরুত্বপূর্ণ স্থানে লোগো, মাসকট, ড্রপডাউন-গেইট ব্যানার ও ফেস্টুন লাগানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

    • ০৪। প্রতি শ্রেণিতে পাঠদানের সময়ে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করতে হবে।

    • ০৫। নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করতে হবে।

    • ০৬। শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করতে হবে।

    • ০৭। সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৩ সম্পর্কে প্রচারণা চালাতে হবে।

    উপযুক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    (প্রফেসর মো: শহিদুল ইসলাম)

    উপপরিচালক, শারীরিক শিক্ষা

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

    ফোন: ০২-৪১০৫০৪৪৮।

    অনুলিপি:

    ০১। পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (আঞ্চলিক), অঞ্চল সকল।

    ০২। উপপরিচালক (মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, অঞ্চল (সকল)।

    ০৩। জেলা শিক্ষা কর্মকর্তা, (সকল)।