গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
শারীরিক শিক্ষা বিভাগ বাংলাদেশ, ঢাকা।
www.dshe.gov.bd
স্মারক নং- ৩৭.০২.০০০০.১১২.০৬.০০১.২০/৬৭৮০ তারিখ: ২৫ আগস্ট ২০২৬ খ্রি.
বিষয়: 'নতুন কুঁড়ি স্পোর্টস' ২০২৬-২০২৭ (সিজন-২) কর্মসূচি-তে সহযোগিতা প্রদান।
সূত্র : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় স্মারক নং- ৩৪.০০.০০০০.০০০.০৮০.৯৯.০০১৬.২৬.৩৬৮ তারিখ: ১৮ আগস্ট ২০২৬খ্রি.
উল্লিখিত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশে ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনার অংশ হিসাবে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)' এর আওতায় ১০টি ইভেন্টের প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে আগামী অক্টোবর ২০২৬ এ শুরু হবে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের কার্যক্রম ০১ জুলাই ২০২৬ হতে শুরু হয়েছে যা আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলমান থাকবে। নিম্নোক্ত লিংক ব্যবহার করে 'নতুন কুঁড়ি স্পোর্টস' ২০২৬-২০২৭ (সিজন-২) এ রেজিস্ট্রেশন করা যাবে।
লিংকঃ-
নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানগণ নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করবেন;
০১। এই কর্মসূচিটি বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয়ের ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অনলাইন কিংবা অনস্পট রেজিস্ট্রেশনের অংশগ্রহণে প্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবেন। ০২। প্রতি শ্রেণিতে পাঠদানের সময়ে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করতে হবে। ০৩। নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করতে হবে। ০৪। শিক্ষা প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে অনুমোদিত ড্রপ ডাউন ব্যানার প্রদর্শন করতে হবে। ০৫। শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করতে হবে। ০৬। সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে 'নতুন কুঁড়ি স্পোর্টস' সম্পর্কে প্রচারণা চালাতে হবে।
উপর্যুক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত:
(প্রফেসর মো: শহিদুল ইসলাম)
উপপরিচালক (শারীরিক শিক্ষা)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা।